
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ আবদুর রহিম ছেলে মেয়েদের সম্পদ বন্টন নিয়ে তার মেয়ে রোকেয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে শরীরের রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করতে গেলে মেয়েকে বাঁচাতে গিয়ে মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ায়। আবদুর রহিমের ছুরিকাঘাতে মা- মেয়ে দুজনই গুরুতর আহত হয়। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেয়ার পথে মারা যায় বৃদ্ধা সালেহা বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আবদুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।