Main Menu

নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]



‎মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)।

‎পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে ধনু মেম্বার এবং রাত ২টার দিকে আবু জাফর জামালকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে চাপে পড়ার পাশাপাশি আতঙ্কের সৃষ্টি হয়।

‎এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম জানান, গ্রেপ্তার তিন নেতা বিভিন্ন রাজনৈতিক মামলার গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares