Main Menu

Sunday, November 16th, 2025

 

আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

আখাউড়ায় বিশেষ ডেভিল হান্ট অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) ভোররাত প্রায় ৩টা নাগাদ আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— ইউসুফুল হক ভূঁইয়া, পিতা মৃত হামিদুল হক, ঠিকানা: গ্রাম মোগড়া, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি মোগড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। পুলিশ জানায়, ইউসুফুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় দায়ের হওয়া মামালা নং–১৫, তারিখ ১২.১১.২০২৪ খ্রি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটকRead More


সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ মাসুদ : সরাইলে রিফাদুল ইসলাম সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ধামাউড়া চকবাজারে এ মানববন্ধন হয়। নিহত সুমন উপজেলার ধামাউড়া গ্রামের আব্দুস সাক্তার মিয়ার বড় ছেলে। মানববন্ধনে স্কুল শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। এসময়ে মানববন্ধনে অংশকারীরা সুমন হত্যার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। নিহত সুমনের পিতা আব্দুর সাত্তার বলেন, আনোয়ার, মুরশেদ, হাকিমগংরা শতশত মানুষের সামনে কুকুরের মতন পিটিয়ে আমার ছেলে সুমনকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যাকারীদে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই। সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতাRead More


নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

‎ ‎মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)। ‎ ‎পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে ধনুRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আওয়ামী লীগ সভাপতি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক নন্দনপুর বাজারের সামনে শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকেRead More


This site is protected by wp-copyrightpro.com