আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
[Web-Dorado_Zoom]

আখাউড়ায় বিশেষ ডেভিল হান্ট অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) ভোররাত প্রায় ৩টা নাগাদ আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— ইউসুফুল হক ভূঁইয়া, পিতা মৃত হামিদুল হক, ঠিকানা: গ্রাম মোগড়া, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি মোগড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, ইউসুফুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় দায়ের হওয়া মামালা নং–১৫, তারিখ ১২.১১.২০২৪ খ্রি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
« সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন (Previous News)
(Next News) স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত »



















