Main Menu

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ : সরাইলে রিফাদুল ইসলাম সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ধামাউড়া চকবাজারে এ মানববন্ধন হয়।

নিহত সুমন উপজেলার ধামাউড়া গ্রামের আব্দুস সাক্তার মিয়ার বড় ছেলে।

মানববন্ধনে স্কুল শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। এসময়ে মানববন্ধনে অংশকারীরা সুমন হত্যার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।

নিহত সুমনের পিতা আব্দুর সাত্তার বলেন, আনোয়ার, মুরশেদ, হাকিমগংরা শতশত মানুষের সামনে কুকুরের মতন পিটিয়ে আমার ছেলে সুমনকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যাকারীদে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই।
সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গে, গত বুধবার ( ১২ নভেম্বর) উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে জায়গা বিরোধ নিয়ে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোর্শেদ তার পুত্র আনোয়ার মিয়াসহ কয়েকজন মিলে সুমনের ওপর হামলা চালায়। এ হামলায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার সুমনের মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares