Thursday, November 20th, 2025
কসবায় তারেক রহমানের জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ
রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এই বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রোগে অভিজ্ঞতাসম্পন্ন ৮ জন্য চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এলাকার সহস্রাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। বিনামুল্যে চিকিৎসা আসা রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। তারেক রহমানের জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়াRead More
নবীনগরে বালুমহালের সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন , দশ লক্ষ টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার নাসিরাবাদ বালুমহালে অবৈধ ভাবে উত্তোলন সংবাদে প্রশাসন অভিযান চালিয়েছে। বুধবার (১৯/১১) এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস। বালুমহালে তফসিল বহির্ভূত এলাকায় অতিরিক্ত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় অভিযুক্ত ইজারাদারের পার্টনার ডালিম মিয়া (৩৪)কে দোষী সাব্যস্ত করে ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। নাসিরাবাদের ব্যবসায়ী শাহদাদ হোসেন পায়েল এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স সামিউল ট্রেডার্সRead More
আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ ও শুঁটকি রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সার্টিফিকেট জটিলতায় রপ্তানি বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ রপ্তানি চালু করা যাবে এ বিষয়টিও নিশ্চিত নয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারক মিয়া জানান, মাছ ও শুঁটকি পাঠানোর জন্য একটি বিশেষ সার্টিফিকেট উপজেলা মৎস্য অফিস থেকে নিতে হয়। গত ১৩ নভেম্বর এনবিআর এক চিঠিতে জানায়, এই সার্টিফিকেট মেন্যুয়ালির বদলে অনলাইনে নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠায়। কিন্তু অনলাইনে সার্টিফিকেট করার বিষয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, ‘বুধবার প্রায় দুই কোটি টাকারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসীকে জরিমানা
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)–এর ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন প্রয়োগ জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে নিউ মা ফার্মেসিকে ৬ হাজার টাকা, মাহি মেডিকেল হলকে ৬ হাজার টাকা, আঁখি ফার্মেসিকে ৬ হাজার এবং পপুলার ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।Read More
নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান। নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমি অবগতRead More
স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী প্রাইভেট চেম্বারে নিতে টানাটানি, দুই চিকিৎসকের দালাল ও সমর্থকদের সংঘর্ষ
রুবেল আহমেদ : কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়াটারে চিকিৎসা নিতে আসা রোগী টানাটানি নিয়ে দুই চিকিৎসকের কথিত প্রাইভেট সহযোগী দালালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৮ নভেম্বর ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপাউন্ডে এই ঘটনা ঘটে। এতে দুই দালাল পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক নিজস্ব ডক্টরস কোয়ার্টারে রোগী দেখেন। এসময় রোগীরা চিকিৎসা নিতে আসলে তাদের প্রাইভেট চেম্বারের সহযোগীরা অধিকাংশ সময় রোগীদের যার যার ডাক্তারের কাছে নেয়ার জন্য টানাটানি করেন। মঙ্গলবার বিকেলেRead More
নবীনগরে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার!
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছেন নবীনগর থানা পুলিশ।বুধবার সকালে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন, পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ও দলিল লেখক আলমনগর গ্রামের বাসিন্দা নুর আলম ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, তাদের গত বছর ৫ই আগস্ট উপজেলা শিবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত দু’জন আওয়ামী লীগ নেতাকে বুধবার দুপুরের দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।



















