নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
[Web-Dorado_Zoom]

নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আয়ান (৬)। তার বাবার নাম মো. ইয়াছিন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে আয়ানের মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার সময় পানিতে পড়ে গিয়েছিল আয়ান।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
« স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী প্রাইভেট চেম্বারে নিতে টানাটানি, দুই চিকিৎসকের দালাল ও সমর্থকদের সংঘর্ষ (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসীকে জরিমানা »



















