Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ফার্মেসীকে জরিমানা

[Web-Dorado_Zoom]


অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)–এর ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আইন প্রয়োগ জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর হাসপাতাল এলাকার চারটি ফার্মেসিকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ লঙ্ঘনের দায়ে নিউ মা ফার্মেসিকে ৬ হাজার টাকা, মাহি মেডিকেল হলকে ৬ হাজার টাকা, আঁখি ফার্মেসিকে ৬ হাজার এবং পপুলার ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার এবং ব্রাহ্মণবাড়িয়া ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন।

ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) ভবিষ্যতে কোভিড–১৯-এর চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযানে আরো কঠোরতা আনা হবে।

বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু ঘটে AMR–এর কারণে, যা ইতোমধ্যে অন্যতম বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares