Main Menu

কসবায় তারেক রহমানের জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা পেলেন সহস্রাধিক নারী-পুরুষ

[Web-Dorado_Zoom]

রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর শহরের খারপাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশে এই বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রোগে অভিজ্ঞতাসম্পন্ন ৮ জন্য চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এলাকার সহস্রাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। বিনামুল্যে চিকিৎসা আসা রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। তারেক রহমানের জন্মদিনে বিনামূল্যে চিকিৎসা সেবা উপলক্ষে কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক আখাউড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ মুসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল হাই মাস্টার, কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ রতন প্রমুখ
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, কসবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ এবং কাইমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দুধ মিয়া মেম্বার।
নেতৃবৃন্দ বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও সেবা—এই মূল্যবোধ থেকেই তারেক রহমানের জন্মবার্ষিকীকে জনকল্যাণমূলক কাজে অর্থবহ করতে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। এই আসন থেকে মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares