Main Menu

Tuesday, November 18th, 2025

 

সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ,  সরাইল  :  ব্রাহ্মবাড়িয়ার সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার ( ১৮ নভেম্বর)  বিকেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় এ উঠান বৈঠক করেন জেলা উপজেলা এনসিপির নেতা কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান। সভাপতিত্ব করেন মো. জিলন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এনসিপি নেতা মো. আশিক চৌধুরী, সরাইল এনসিপির যুগ্ন সমন্বকারী মো. উবাইদুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. রিয়াদুল ইসলাম রিয়াদ ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন খান প্রমূখ। ব্রাহ্মণবাড়িয়াRead More


সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর ফের সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫

মোহাম্মদ মাসুদ,  সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ( ১৮ নভম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত ও আটক করা করা হয়েছে ১৫ জনকে। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরে করে সংঘর্ষ কারীরা । আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া  ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেRead More


স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, জগৎ বন্ধু ফানিচারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার  সারাদিন ব্যাপি প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর নিজ বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরন করা হয়।


This site is protected by wp-copyrightpro.com