Main Menu

সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর ফের সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ ( ১৮ নভম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত ও আটক করা করা হয়েছে ১৫ জনকে। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরে করে সংঘর্ষ কারীরা । আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া  ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে গত শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার ও আজ ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনা স্থল থেকে ১৫ জনকে আটক করেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজন কে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন, এসময়   ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর ও অগ্নিসংযোগ হয় বনের কুঞ্চিও।

সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোর্শেদুল আলম চৌধুরী  বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় সেনাবাহিনী ১৫ জন কে গ্রেফতার করে সরাইল থানায় হস্তান্তর করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares