Main Menu

নবনিযুক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা

[Web-Dorado_Zoom]

নবনিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশ নেয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক এম আবু হানিফ নোমান, সহ-দফতর সম্পাদক এম আবদুল করিম, দ্বিনি সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করীম এবং পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি জুনাইদ আহমদ জামী প্রমুখ।

এ সময় প্রতিনিধিরা জেলা প্রশাসককে জেলা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares