November, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আওয়ামী লীগ সভাপতি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক নন্দনপুর বাজারের সামনে শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকেRead More
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় জাপা নেতা গ্রেফতার
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবসংহতি জাতীয় পার্টি অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ জয়নাল-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন। জানা গেছে, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামীRead More
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে দেওড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয়Read More
নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাতলপাড় গ্রামের বিলের পার এলাকায় কবরস্থানসংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি হবে। লাশটি উদ্ধার করার সময় তার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ বলেন, “উদ্ধারকৃত লাশের হাত-পা বাঁধা ছিল। দুবাজাইল নৌ–পুলিশ আইনগত ব্যবস্থাRead More
বিজয়নগরে বিরোধের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেলে অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার মিয়া (দিলু, ৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা- সিলেট রুটে ট্রেন চলাচলে বিঘ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার গভীর রাতে একই এলাকায় কাছাকাছি স্থানে আগুন দেওয়া হয়েছিল। জানা গেছে, আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস প্রায় ২০ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। এরপর রাত ১২টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমিও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’
‘বিটিজেএ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বিদায়ী সংবর্ধনা
সদ্য বিদায়ী ব্রাহ্মণবাড়িয়ার জননন্দিত জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (বিটিজেএ) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আবেগঘন মূহুর্তের মধ্য দিয়ে তাকে বিদায় দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীনের সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন দে। এ সময় বক্তব্য রাখেনRead More
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। তবে টাকার ভোল্টের কোনো ধরণের ক্ষতি হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে গেলেও টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়াRead More
চীন থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দেশে ফিরে অনলাইনে প্রতারণা, ব্রাহ্মণবাড়িয়ার যুবক গ্রেফতার
অনলাইন-বিকাশ প্রতারক চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নোয়াখালী। গ্রেপ্তারকৃত মো. শাহ্ আলম (২৯) ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া গ্রামের উত্তরপাড়া মিয়াবাড়ির এরশাদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। এর আগে রোববার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের করিমপুর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, ২০২৩ সালে আসামি ভিকটিমের কাছে ফেসবুক আইডি’র লিংক পাঠিয়ে ২০০ টাকা চেয়ে পার্টটাইম কাজ করা যাবে বলে সম্মত করে টেলিগ্রাম আইডিতে যুক্ত করে। প্রথমে বিকাশ নম্বরের মাধ্যমে ২০০ টাকারRead More
নবীনগরের গনিশা এলাকার জোড়া খুনের ঘটনার প্রধান আসামি রিফাত সহ গ্রেপ্তার ২
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিপন ও ইয়াছিন হত্যার ঘটনার রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ২ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হল রিফাত (৩০) ও রিমন (২৮)। সোমবার (১০ নভেম্বর) ভোররাতে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে দৃতদেরকে গ্রেপ্তার করে। র্যাব-৯ সূত্র জানায়, জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদকের আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপন এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতRead More



















