Saturday, November 15th, 2025
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় জাপা নেতা গ্রেফতার
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ক্যাম্পের সামনে থেকে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবসংহতি জাতীয় পার্টি অরুয়াইল ইউনিয়ন শাখার সভাপতি গাজী মোঃ জয়নাল-কে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিপু সুলতান জানান, পুলিশকে মারধর করে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গাজী জয়নাল জড়িত ছিলেন। জানা গেছে, একাধিক মামলার পলাতক আসামি অরুয়াইল ইউনিয়ন আওয়ামীRead More
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে দেওড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। আহতরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয়Read More
নাসিরনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাতলপাড় গ্রামের বিলের পার এলাকায় কবরস্থানসংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি হবে। লাশটি উদ্ধার করার সময় তার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহমেদ বলেন, “উদ্ধারকৃত লাশের হাত-পা বাঁধা ছিল। দুবাজাইল নৌ–পুলিশ আইনগত ব্যবস্থাRead More



















