Main Menu

November, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম নারী জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে বদলি করা হয়েছে। পাশাপাশি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলটি আগে কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল। পরে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে জেলা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠার চার দশকে প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে শারমিন আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক পদে বদলির আদেশ দেওয়া হয়। তিনি বিসিএসRead More


সরাইল বধ্য ভূমি’র স্মৃতিস্তম্ভ নির্মান

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে শহিদ মুক্তিযুদ্ধাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ, সরাইল – নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের পাশে এ বধ্য ভূমি’র স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া, মুক্তিযুদ্ধা আসব আলীর সন্তান সাংস্কৃতিক কর্মী শাহিনুর মৃধা, শহিদ মুক্তিযুদ্ধা আবদুল এর পরিবারের সদস্য সাংবাদিক মোহাম্মদ মাসুদ। প্রসঙ্গ, ১৯৭১ সালে’র ৬ অক্টোবর সরাইলRead More


ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ২০১৫ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এই কলেজর শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রেখে যাচ্ছেন। শিক্ষার্থীরা যদি ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে একটা সময় আসবে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি না হয়ে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ভর্তি হবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খালেদ হোসেন মাহবুব বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে যারা ভর্তিRead More


নবীনগরে বিএনপি নেতা কাউন্সিলর তাহের গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু তাহেরকে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬/১১)রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ায় তার নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার (০৭/১১)তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীনগর থানার অফিসার ইনর্চাজ শাহিনুর ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার বগডহর গ্রামের রহিছ মিয়া মেম্বারের ছেলে শাহিনুর ইসলামকে সন্ত্রাসী অভিযোগে র্যাব ১৪ তাকে গ্রেফতার করে। ওই সময় কাউন্সিলর তাহের তার বাড়ি একটি হোন্ডা পুড়িয়ে যাওয়ার ঘটনায় মামলা করলেRead More


নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। শনিবার  (৮ নভেম্বর) সকাল ১০টায় নবীনগর উপজেলার আলিয়াবাদ গোল চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গোল চত্বরে সমবেত হন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথিরRead More


সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩)  সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। জানা যায়, আদনান কিছুদিন আগে উত্তর কুট্টপাড়া  এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সাথে বাড়ির পুকুরের পাশে খেলা করছিলো। খেলারRead More


সরাইলে ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যায় টর্চের আলোয় তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এর জেরে দুইদল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।Read More


আইনি জটিলতায় সুরমাকে বিয়ে করা হলো না তাওজেনের, ফিরে যাচ্ছেন নিজ দেশে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা সুরমা আক্তারকে বিয়ে না করেই নিজ দেশে ফিরে যাচ্ছেন চীনা নাগরিক ওয়াং তাওজেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি নাসিরনগর ত্যাগ করেন। জানা যায়, বর্তমানে তাওজেন ঢাকায় অব্স্থান করছেন এবং সেখান থেকেই তিনি নিজ দেশে ফেরত যাবেন। বেশকিছুদিন আগে প্রেমের টানে বাংলাদেশে এসেছিলেন তাওজেন। রবিবার (২ নভেম্বর) সুরমার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নানা আইনি জটিলতায় বিয়ে সম্পন্ন হয়নি। সোমবারও বিয়ে সম্ভব হয়নি। এর মধ্যেই তাওজেন ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে আদালতে বিয়ে পড়াতে গেলে আইনজীবীরা তাকে চীনা দূতাবাসের পরামর্শ নিতে বলেন। দূতাবাসে যাওয়ার পর তারা বিষয়টিRead More


নবীনগরে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে দুই পক্ষ। বুধবার (০৫ নভেম্বর) রাতে হামলায় নিহত শিপনের মা আনোয়ারা বেগম ও আহত এমরান মাস্টারের ভাতিজা হাছিবুর রহমান বাদী হয়ে নবীনগর থানায় মামলা দুটি করেন। আনোয়ারা বেগমের মামলায় ১১ নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করেন এবং হাছিবুর রহমান মামলায় ২৫ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। দুই মামলাই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকার সার্বিক আইন শৃঙ্খলাRead More


প্রবাসীর উপর হামলার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জিয়াদুল হক বাবু : বিজয়নগরে প্রবাসী কামাল মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চান্দুরা–আখাউড়া সড়কের আমতলী বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদ করায় প্রবাসী কামাল মিয়ার ওপর হামলার অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আহতের ছোট ভাই নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুখলেছুরRead More


This site is protected by wp-copyrightpro.com