Main Menu

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল দেখা গেছে।
শনিবার  (৮ নভেম্বর) সকাল ১০টায় নবীনগর উপজেলার আলিয়াবাদ গোল চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান।
অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গোল চত্বরে সমবেত হন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনটি সৈনিক ও জনগণের ঐক্যের প্রতীক। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হতে হবে,তারেক রহমান ঘোষিত  ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, নবীনগরের মানুষের দোয়া ও সহযোগিতায় আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমাকে মনোনীত করেছে। সেজন্য আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আপনাদের সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করছি যেন নবীনগরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব পালন করতে পারি।
বক্তৃতা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি আলিয়াবাদ গোল চত্বর থেকে শুরু হয়ে নবীনগর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ও সমর্থরা উপস্থিত ছিলেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares