Main Menu

নবীনগরে বিএনপি নেতা কাউন্সিলর তাহের গ্রেফতার

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আবু তাহেরকে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৬/১১)রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ায় তার নিজ চেম্বার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল শুক্রবার (০৭/১১)তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীনগর থানার অফিসার ইনর্চাজ শাহিনুর ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার বগডহর গ্রামের রহিছ মিয়া মেম্বারের ছেলে শাহিনুর ইসলামকে সন্ত্রাসী অভিযোগে র্যাব ১৪ তাকে গ্রেফতার করে। ওই সময় কাউন্সিলর তাহের তার বাড়ি একটি হোন্ডা পুড়িয়ে যাওয়ার ঘটনায় মামলা করলে ওই মামলায় শাহিনুরকে আসামি করা হয়।

এসময় র্যাবের অমানবিক নির্যাতনের ফলে শাহিনুর মারা যায়।

এই ঘটনায় নিহত শাহিনুরের ভাই মাওলানা মেহেদী হাসান হাইকোর্টে তৎকালীন রেব ১৪ ভৈরব কোম্পানির কমান্ডার মেজর এ জেড এম সাকিন সিদ্দিক, উপজেলা কৃষ্ণনগর গ্রামের মন্তাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম, কাউন্সিলর আবু তাহের ও রেব ১৪ ভৈরব ক্যাম্পের এস আই এনামুল হককে এজারভুক্ত ও আরো ৭/৮ জন অজ্ঞাতনামা আসামি করে মিথ্যা অভিযোগে নির্যাতন করে তার ভাইকে মেরে ফেলা হয়েছে অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ১২/২০১৪ ইং।

কিন্তু তৎকালের ক্ষমতাশীনদের প্রভাবের কারণে মামলাটি আলোর মুখ দেখেনি।
গত ২৮/১০/২৫ ইং তারিখের হাই কোটের আদেশক্রমে নবীনগর থানাকে ওই মামলাটি পুনরায় এজাহারভূক্তের নির্দেশে নবীনগর থানায় গত বৃহস্পতিবার (০৬/১১) মামলাটি এজাহারভূক্ত করা হয়। মামলা ১০,তারিখ (০৬/১১)।মামলটি এজাহারভূক্ত করে রাতেই ৩ নং আসামিকে কাউন্সিলর আবু তাহের গ্রেফতার করে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, হাই কোটের নির্দেশে মামলাটি পুনরায় এজাহার ভূক্ত করা হয়েছে। তাহের ৩নং এজাহারভূক্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares