Main Menu

ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ২০১৫ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। এই কলেজর শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রেখে যাচ্ছেন। শিক্ষার্থীরা যদি ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে একটা সময় আসবে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি না হয়ে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ভর্তি হবে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ও আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খালেদ হোসেন মাহবুব বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে যারা ভর্তি হতে পেরে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ত। ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোক্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা শিক্ষা নিয়ে কাজ করছেন। বিশেষ করে ২০১৫ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফলের সাফল্য রেখে যাচ্ছেন। শিক্ষার্থীরা যদি ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে একটা সময় আসবে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি না হয়ে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ ভর্তি হবে। তবে উদ্যোক্তাদের বলব আগামীদিনে আপনারা জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কারিগরি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করবেন। যদি তারা সেই ধরণের উদ্যোগ গ্রহন করেন এবং আমি যদি আগামী দিনে জনগণ ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তাদের আমার পক্ষ থেকে যত ধরণের সহযোগিতা দরকার আমি তাদের পাশে থাকব।
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট আব্দুর রহিম গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এ বি এম মমিনুল হক এবং ১ নম্বর সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যােক্তা পরিচালক হারুন অর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের অধ্যক্ষ ইবনে আঈন মারুফ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক ও পরিচালক অভিজিৎ রায়।
অনুষ্ঠানে অতিথিরা ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ, ধারাবাহিক ভালাে ফলাফলের প্রশংসা করেন।
পবিত্র কােরআন তেলাওয়াত ও গীতাপাঠ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। কলেজের শিক্ষার্থীরা নাচ, গান, কৌতুক ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের প্রভাষ শাহজাহান মিয়া।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares