Saturday, November 8th, 2025
নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের ঢল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে নেতাকর্মীদের ঢল দেখা গেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নবীনগর উপজেলার আলিয়াবাদ গোল চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা গোল চত্বরে সমবেত হন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথিরRead More
সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মো. তাকরিম (৩) সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। জানা যায়, আদনান কিছুদিন আগে উত্তর কুট্টপাড়া এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে তার মামাত ভাই তাকরিমের সাথে বাড়ির পুকুরের পাশে খেলা করছিলো। খেলারRead More
সরাইলে ধানক্ষেতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫
সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যায় টর্চের আলোয় তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এর জেরে দুইদল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খোলা ধানি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।Read More



















