Friday, November 14th, 2025
বিজয়নগরে বিরোধের জেরে অটোচালককে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেলে অটোরিকশার সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার মিয়া (দিলু, ৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার মিয়া ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা- সিলেট রুটে ট্রেন চলাচলে বিঘ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার গভীর রাতে একই এলাকায় কাছাকাছি স্থানে আগুন দেওয়া হয়েছিল। জানা গেছে, আগুনের কারণে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস প্রায় ২০ মিনিট ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে। এরপর রাত ১২টায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমিও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।’



















