Main Menu

February, 2026

 

মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা। এসময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে ১৫ জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের বাসিন্দা মো.নুরুল মিয়া (৪০) জুলহাস মিয়া (৫০) সাকাল মিয়া (৪০) সামত মিয়া (৪০) ইব্রাহিম (৩০) জসু মিয়া (৪০) শরিফ (৩৮) রুপ মিয়া(৫০) সিয়াম(১৬) সহ ১০ -১২ জন গুলিবিদ্ধ হয়েছে।  তাদের মধ্যে নুরুলের পায়ে, মো. সাকাল মিয়া ও জসু মিয়ার  পিঠের পেছনে ছররা গুলিরRead More


আখাউড়ায় আট বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আখাউড়া উপজেলায় এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটির মা মামলা করেছেন। অসুস্থ আট বছরের শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গ্রেপ্তার সামির মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। মামলায় বলা হয়েছে, সামির কৌশলে বুধবার শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারকে ঘটনাটি জানায়। বাদী বলেন, বুধবার বিকাল থেকে তিনি তার ছেলেকে পাচ্ছিলেন না। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে আসে। বিষয়টি আসামির পরিবারকে জানালেও তারা কর্ণপাতা করেনি। ওসি জাবেদ উলRead More


শহীদ মিনারে রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা

সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহিদ মিনারে ফুল দিতে গিয়ে সৃষ্ট হট্টগোলের জেরে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ হট্টগোলের ঘটনা ঘটে। এরপর রাত দেড়টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১১টা ৫০ মিনিটে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন রুমিন ফারহানা। তার সঙ্গে কয়েকশ সমর্থক ছিলেন। রাত ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার জন্যRead More


হট্টগোলের কারণে সরাইল শহীদ মিনারে ফুল না দিয়েই ফিরে গেলেন রুমিন ফারহানা

শহীদ মিনারে এসে হট্টগোলের কারণে ফুল না দিয়েই ফিরে গেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তার ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। একুশের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন প্রস্তুতি নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের উপস্থিতিতে ফুল দিতে সেখানে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ফুল দেয়ার কয়েক মিনিটRead More


আখাউড়া রেলওয়ে স্টেশনে ছিনতাইকারী গ্রেফতার, ছুরি ও লুণ্ঠিত টাকা উদ্ধার

আখাউড়া রেলওয়ে থানার বিশেষ অভিযানে একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে ছুরি ও লুণ্ঠিত টাকাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে মোঃ সোহান (২০) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি এবং লুণ্ঠিত টাকার মধ্যে ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সোহান দেবগ্রাম (মাস্টার পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তার পিতা মোঃ শাহিন ওRead More


চলন্ত ট্রেন থেকে এসি কোচের কনডেন্সার কয়েল চুরি

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি পৌনে এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ট্রেনটি আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম। তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের দামে আগুন, ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

লেবু ১৫০-২০০ টাকা হালি, বেগুন ১০০-১২০ টাকা কেজি, খিরা ৯০-১০০ টাকা কেজি, কলার হালি ৪০-৫০ টাকা, আনারস প্রতিটি ১০০ টাকা এবং খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা রমজান শুরু হতেই ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার, মেড্ডা বাজার ও ফারকি বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, লেবু বিক্রি হচ্ছে ১৫০ টাকা হালি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি, কলা ৪ পিস ৫০ টাকা, আনারস প্রতিটি ১০০ টাকা এবং খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকাRead More


দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারে যানজট

সড়ক দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার পর থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। এতে মহাসড়কে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে পড়ে বাসটি। একপর্যায়ে সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটিরRead More


নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া এলাকায় প্রাচীন বুড়ি নদীর তীরে ভেকু দিয়ে মাটি কেটে বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নদী শুকনো থাকায় তীর থেকে নদীতে প্রায় ৭০-৮০ ফুট বুড়ি নদীর সীমানা মারিয়ে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। সেখানে পুরোটাই নদীর জায়গা ভরাট করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে। নবীনগরের পৌর এলাকার জল্লা ও কনিকাড়া গ্রামের সংযোগ সড়কের সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, প্রায় কয়েক মাস ধরে এলাকার একটিRead More


হত্যা মামলার দুই আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১-সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ দল গত মঙ্গলবার গভীর রাতে জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) এবং রিমন মিয়া (২০)। বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেসRead More


This site is protected by wp-copyrightpro.com