Main Menu

Thursday, February 19th, 2026

 

হত্যা মামলার দুই আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১১-সিপিএসসি, নরসিংদীর একটি যৌথ দল গত মঙ্গলবার গভীর রাতে জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেফতাররা হলেন- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) এবং রিমন মিয়া (২০)। বুধবার বিকেলে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেসRead More


নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি কে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিত-া হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিত-ার সৃষ্টির হয়। একপর্যায়ে ছোট ভাইRead More


নবীনগরে যুবলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এরমধ্যে একটি মামলায় এক বছরের কারাদণ্ডের রায় থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশ জেলা পুলিশের সহায়তায় মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তাকে গ্রেফতার করে। নবীনগর থানার ওসিRead More


This site is protected by wp-copyrightpro.com