Main Menu

নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি কে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিত-া হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিত-ার সৃষ্টির হয়। একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইল কে মাথায় আঘাত করে। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়েন। পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয়রা জনান, দুই ভাইয়ের মধ্যে দির্ঘদিনযাবৎ জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলছিলো।এ বিষয়ের মিমাংসার জন্য আজ বুধবার বিকেলে গ্রাম্য সাহেব-সর্দারা বসার কথা ছিলো। তার আগেই আজ সকালে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করলে ছোটভাই লাঠি দিয়ে বড়ভাই কে আঘাতে করলে ঘটনাস্থলেই বড়ভাই ইসমাইল মৃত্যু বরণ করেন।
ঘটনার পর থেকে আলকাস ও তার পরিবারের লোকজন বাড়িছাড়া রয়েছে। নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে গোলযোগ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares