Main Menu

February, 2026

 

সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলা

মোহাম্মদ মাসুদ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বুধবার দুপুরে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। হামলার মুখেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সরজমিনে ঘুরে দেখা গেছে, অভিযোগকারী ব্যক্তি দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছেন। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এলাকার কৃষকরা এতে বিপাকে পড়েছেন। দুপুর ২টার দিকে মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। তাঁরা দখলRead More


নবীনগরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের গণশুনানিতে এমপি

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান অবৈধ বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানি করেন এবং তাদের অভিযোগ শোনেন। স্থানীয়দের অভিযোগ, ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা নিলেও নির্ধারিত এলাকা ছেড়ে সাহেবনগর ও চরলাপাং মৌজার কৃষিজমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, প্রভাবশালী একটি চক্রের সহায়তায় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন করাRead More


পরিবারের কেউ নিল না মুন্নাফের মরদেহ, বে-ওয়ারিশ হিসেবে দাফন

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণে অপারগতা প্রকাশ করায় মো. মুন্নাফ (৬৭) নামের এক বৃদ্ধকে বে-ওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে দাফন কার্যক্রম সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংগঠনটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় বেওয়ারিশ লাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে সংগঠনটি মোট ২৪৫টি বে-ওয়ারিশ লাশ দাফন করল। এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ১ নম্বর প্লাটফর্মের পার্সেল গেট সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে মারা যান মুন্নাফ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন বলেছেন, সাংবাদিক ভাইয়েরাই জাতির বিবেক। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, সত্যকে সাহসিকতার সাথে জাতির সামনে তুলে ধরেন। জীবনের ঝুঁকি নিয়েও সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি উন্মোচন করেন। তিনি মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। এ সময় মাওলানা মোবারক হোসাইন আরো বলেন, পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য এ মাসেই পবিত্রRead More


আবারও চালু হল ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস

প্রায় বছর দেড়েক বন্ধ থাকার পরে, ফের চালু হল আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলক রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রবেশ করে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ থাকে। দেড় বছরের বেশি সময় পর মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের পরীক্ষামূলক বাস যাত্রা শুরু করে। আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে বাসযাত্রীদের স্বাগত জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। ওই সময়ে উপস্থিত ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমরRead More


ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী স্বপনের, রিয়াদে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদি সময় দুপুরে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান। নিহত স্বপনের চাচাতো ভাইRead More


সরাইলে রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারনামীয় আসামি পাঁচজন। অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরRead More


কড়া নিরাপত্তায় আশুগঞ্জে শহীদ দিবসের অনুষ্ঠানে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে সরাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যর্থ হন। উপজেলা বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে তিনি পুষ্পস্তবক অর্পণ করতে পারেননি। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) তার আশুগঞ্জ আগমনের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশুগঞ্জে চাপা উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। উপজেলা প্রশাসন জানায়, শহীদ দিবসের আয়োজনের অংশ হিসেবে বেলা ১১টায় রুমিন ফারহানা অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ২টায় ভাদুঘরস্থ জেলা অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভা আমীর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক জোনায়েদ হাসান এবং পৌরসভার সহকারী সেক্রেটারি মোহাম্মদ দুলাল হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভা সেক্রেটারি হাফেজ মাওলানা কাউছার আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল জাতির চেতনারRead More


নবীনগরের মেঘনা নদীর পাড় কেটে বালু উত্তোলন: ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং মৌজার মেঘনা নদীতে অব্যাহত বালু উত্তোলনকে কেন্দ্র করে ভয়াবহ পরিবেশ বিপর্যেয়র অভিযোগ উঠেছে। নদীর পাড় কেটে বালু তোলার কারণে শুকনো মৌসুমেও বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো। স্থানীয়দের দাবি, বালু মহাল ইজারার আড়ালে প্রভাবশালী একটি সিন্ডিকেট নিয়মনীতি লঙ্ঘন করে নির্বিচারে নদীর তীর কাটছে।একসময় কাশফুলে ঘেরা স্বচ্ছ জলের এই নদী ছিল প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। কিন্তু এখন সেই নদীই তীরবর্তী মানুষের জন্য আতঙ্কের নাম। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর জেলা প্রশাসন মেঘনা নদীর বালু মহাল ইজারা দিয়ে কোটি টাকার রাজস্ব আদায় করে।Read More


This site is protected by wp-copyrightpro.com