Wednesday, February 25th, 2026
নবীনগরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের গণশুনানিতে এমপি
ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান অবৈধ বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণশুনানি করেন এবং তাদের অভিযোগ শোনেন। স্থানীয়দের অভিযোগ, ‘সামিউল ট্রেডার্স’ নামের একটি ইজারাদার প্রতিষ্ঠান নাসিরাবাদ মৌজায় ইজারা নিলেও নির্ধারিত এলাকা ছেড়ে সাহেবনগর ও চরলাপাং মৌজার কৃষিজমি ও বসতভিটার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাদের দাবি, প্রভাবশালী একটি চক্রের সহায়তায় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন করাRead More
পরিবারের কেউ নিল না মুন্নাফের মরদেহ, বে-ওয়ারিশ হিসেবে দাফন
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণে অপারগতা প্রকাশ করায় মো. মুন্নাফ (৬৭) নামের এক বৃদ্ধকে বে-ওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে দাফন কার্যক্রম সম্পন্ন করেছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সংগঠনটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডায় বেওয়ারিশ লাশের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে সংগঠনটি মোট ২৪৫টি বে-ওয়ারিশ লাশ দাফন করল। এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ১ নম্বর প্লাটফর্মের পার্সেল গেট সংলগ্ন এলাকায় অসুস্থ হয়ে মারা যান মুন্নাফ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন বলেছেন, সাংবাদিক ভাইয়েরাই জাতির বিবেক। অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন, সত্যকে সাহসিকতার সাথে জাতির সামনে তুলে ধরেন। জীবনের ঝুঁকি নিয়েও সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি উন্মোচন করেন। তিনি মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন। এ সময় মাওলানা মোবারক হোসাইন আরো বলেন, পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য এ মাসেই পবিত্রRead More



















