Monday, February 23rd, 2026
ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী স্বপনের, রিয়াদে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদি সময় দুপুরে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান। নিহত স্বপনের চাচাতো ভাইRead More
সরাইলে রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারনামীয় আসামি পাঁচজন। অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এরRead More



















