Main Menu

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী স্বপনের, রিয়াদে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

[Web-Dorado_Zoom]
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্বপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে সৌদি আরবের রিয়াদে যান স্বপন। সেখানে একটি ইলেকট্রিক কম্পানিতে চাকরি করতেন। শনিবার কাজ শেষে সৌদি সময় দুপুরে বাসায় ফেরার সময় তাকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী গাড়ির সংঘর্ষে স্বপন প্রাণ হারান।
নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, স্বপন বেশ আন্তরিক মানুষ ছিল। এবারের ঈদে স্বপনের দেশে আসার কথা ছিল। তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। স্বপনের লাশ দেশে আনার বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করেন তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares