Main Menu

Thursday, February 26th, 2026

 

নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান 

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরাসরি বাজার মনিটরিংয়ে নেমেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য এড: আব্দুল মান্নান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়েছেন।   আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর  পৌর শহরের বাজার পরিদর্শন করেন।  সহকারি কমিশনার ভূমি খালিদ বিন মনসুর কে সঙ্গে নিয়ে মুদীবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে এমপি এড:আব্দুল মান্নান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারেRead More


নবীনগর বালু সন্ত্রাসীদের গুলিতে ১৫ জন গ্রামবাসী আহত হওয়ার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে বালু সন্ত্রাসীদের গুলিতে ১৫ জন গ্রামবাসী আহত হওয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যেই গ্রামে আবারও বালু সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) চরলাপাং গ্রামের বাসিন্দা মো: নাজির মিয়া (৬০) নবীনগর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে নাছিরাবাদ বালু মহালের ইজারাদার সাহেবনগর (নাছিরাবাদ) গ্রামের সাখাওয়াত হোসেন পায়েল (৪৪)কে। তবে এ মামলায় একইRead More


নবীনগরে মেঘনা নদীর তীর থেকে ইউপি মেম্বারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতীরবর্তী ধরাভাঙ্গা এমপি টিলা থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কৃত মরদেহটি আমীর হোসেনের (৪২) নামে পাশ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমীর হোসেন মেম্বারের ক্ষত-বিক্ষত মরদেহ নদীর পাড় থেকে উদ্ধার করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর আজ বৃহস্পতিবার সকালে বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুরRead More


সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলা

মোহাম্মদ মাসুদ :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরের সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বুধবার দুপুরে উপজেলার বাদে অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। হামলার মুখেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সরজমিনে ঘুরে দেখা গেছে, অভিযোগকারী ব্যক্তি দৃশ্যমান খালের জায়গা বালু দিয়ে ভরাট করে ফেলেছেন। এতে খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এলাকার কৃষকরা এতে বিপাকে পড়েছেন। দুপুর ২টার দিকে মোহনলাল জিউর মন্দির থেকে শত শত নারী-পুরুষের একটি বিক্ষোভ মিছিল বের করে। তাঁরা দখলRead More


This site is protected by wp-copyrightpro.com