Saturday, February 21st, 2026
আখাউড়ায় আট বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আখাউড়া উপজেলায় এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটির মা মামলা করেছেন। অসুস্থ আট বছরের শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গ্রেপ্তার সামির মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা। মামলায় বলা হয়েছে, সামির কৌশলে বুধবার শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারকে ঘটনাটি জানায়। বাদী বলেন, বুধবার বিকাল থেকে তিনি তার ছেলেকে পাচ্ছিলেন না। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে আসে। বিষয়টি আসামির পরিবারকে জানালেও তারা কর্ণপাতা করেনি। ওসি জাবেদ উলRead More
শহীদ মিনারে রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা
সমর্থকদের ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহিদ মিনারে ফুল দিতে গিয়ে সৃষ্ট হট্টগোলের জেরে তার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ হট্টগোলের ঘটনা ঘটে। এরপর রাত দেড়টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১১টা ৫০ মিনিটে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত হন রুমিন ফারহানা। তার সঙ্গে কয়েকশ সমর্থক ছিলেন। রাত ১২টা ১ মিনিটে ফুল দেওয়ার জন্যRead More
হট্টগোলের কারণে সরাইল শহীদ মিনারে ফুল না দিয়েই ফিরে গেলেন রুমিন ফারহানা
শহীদ মিনারে এসে হট্টগোলের কারণে ফুল না দিয়েই ফিরে গেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা তার ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। একুশের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন প্রস্তুতি নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের উপস্থিতিতে ফুল দিতে সেখানে যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ফুল দেয়ার কয়েক মিনিটRead More



















