Main Menu

আখাউড়ায় আট বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
আখাউড়া উপজেলায় এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটির মা মামলা করেছেন। অসুস্থ আট বছরের শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গ্রেপ্তার সামির মিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।
মামলায় বলা হয়েছে, সামির কৌশলে বুধবার শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে পরিবারকে ঘটনাটি জানায়। বাদী বলেন, বুধবার বিকাল থেকে তিনি তার ছেলেকে পাচ্ছিলেন না। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে আসে। বিষয়টি আসামির পরিবারকে জানালেও তারা কর্ণপাতা করেনি।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, “সামির গভীর রাতে ট্রেনে করে পালানোর চেষ্টা করছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares