Friday, February 20th, 2026
আখাউড়া রেলওয়ে স্টেশনে ছিনতাইকারী গ্রেফতার, ছুরি ও লুণ্ঠিত টাকা উদ্ধার
আখাউড়া রেলওয়ে থানার বিশেষ অভিযানে একাধিক মামলার চিহ্নিত ছিনতাইকারীকে ছুরি ও লুণ্ঠিত টাকাসহ গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আখাউড়া রেলওয়ে স্টেশন-এর ওয়াশফিড এলাকা থেকে মোঃ সোহান (২০) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি এবং লুণ্ঠিত টাকার মধ্যে ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সোহান দেবগ্রাম (মাস্টার পাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তার পিতা মোঃ শাহিন ওRead More
চলন্ত ট্রেন থেকে এসি কোচের কনডেন্সার কয়েল চুরি
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি পৌনে এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ট্রেনটি আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম। তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের দামে আগুন, ভোক্তা অধিকারের অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
লেবু ১৫০-২০০ টাকা হালি, বেগুন ১০০-১২০ টাকা কেজি, খিরা ৯০-১০০ টাকা কেজি, কলার হালি ৪০-৫০ টাকা, আনারস প্রতিটি ১০০ টাকা এবং খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা রমজান শুরু হতেই ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার, মেড্ডা বাজার ও ফারকি বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, লেবু বিক্রি হচ্ছে ১৫০ টাকা হালি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি, কলা ৪ পিস ৫০ টাকা, আনারস প্রতিটি ১০০ টাকা এবং খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকাRead More
দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ৩৪ কিলোমিটারে যানজট
সড়ক দুর্ঘটনা ও বিকল ট্রাকের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৩৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার পর থেকে শুরু হওয়া এ যানজট আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। এতে মহাসড়কে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে গ্রিনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার মধ্যে পড়ে বাসটি। একপর্যায়ে সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটিরRead More
নবীনগরে বুড়িনদী ভরাট করে বালুর ব্যাবসা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া এলাকায় প্রাচীন বুড়ি নদীর তীরে ভেকু দিয়ে মাটি কেটে বেড়া দিয়ে নদী দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, নদী শুকনো থাকায় তীর থেকে নদীতে প্রায় ৭০-৮০ ফুট বুড়ি নদীর সীমানা মারিয়ে ভেকু দিয়ে মাটির বাঁধ তৈরি করা হয়েছে। সেখানে পুরোটাই নদীর জায়গা ভরাট করে বালুর ব্যবসা প্রস্তুতি চলছে। নবীনগরের পৌর এলাকার জল্লা ও কনিকাড়া গ্রামের সংযোগ সড়কের সেতুর নিচে সড়ক ঘেঁষে এই অবৈধ কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা জানায়, প্রায় কয়েক মাস ধরে এলাকার একটিRead More



















