Main Menu

admin

 

গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে..ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বর আর মোদী বিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের রক্তের মধ্যদিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। যার ধারাবাহিকতায় ২৪ এর জুলাই আন্দোলনে বহু রক্ত, আর্তনাদ আর ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ৩৬শে জুলাইয়ের মাধ্যমে স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়। অথচ এই নতুন স্বাধীনতার নাম শুনলে বর্তমান সরকার ও বিএনপির কিছু নেতাদের গাত্রদাহ হয়। তিনি শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যস, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলাRead More


১৩ কোটি টাকা বরাদ্দ, তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়কের ১১ কিলোমিটার অংশ উন্নয়ন ও কার্পেটিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। ২০২৪ সালের জুনে শুরু হওয়া এ কাজ ২০২৬ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। উল্টো প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজারো মানুষ। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ৬২৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, ব্যস্ত প্রতিমাশিল্পীরা

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার ৬২৮টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় প্রায় ৫০টি বেশি। পূজার সংখ্যা বাড়ায় প্রতিমাশিল্পীদের ব্যস্ততাও বেড়েছে। দিন-রাত এক করে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটির কাজ শেষে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা। আগামীকাল শনিবার (১০ অক্টোবর) শুভ মহালয়ায় শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গার আগমনী বার্তা ধ্বনিত হবে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধন ও ষষ্ঠীকল্পারম্ভের মধ্য দিয়েRead More


কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের জজু মিয়ার ছেলে জলিল (৪০), একই গ্রামের সুলতানের ছেলে সোলমান, দুরুইল গ্রামের রাজা মিয়ার ছেলে রাকিব (২২) এবং শাহপুর গ্রামের কবিরের ছেলে সামির। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সোলমান ও রাকিবের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লাRead More


কসবায় মাদকসহ গ্রেফতার ২, অটোরিকশা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ও শুক্রবার উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের পৃথক এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটা এলাকায় নয়নপুর থেকে মন্দবাগগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মো. বিল্লাল ওরফে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ৫০Read More


বাঞ্ছারামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন এলপিজি ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং অনুমোদনহীন ও অনিরাপদভাবে এলপিজি রিফিলিং ও বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে তিনটি ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিলিং ও বাজারজাত করার অপরাধে মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর এবং মাতুর বাড়ির মোড়ে অভিযান পরিচালনা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান এবং সহকারীRead More


সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় হয়ে গেল ১৯ কেজি

সৌদি আরব থেকে সরকারি ডাক বিভাগের মাধ্যমে পাঠানো ২৯.৯০ কেজি ওজনের একটি পার্সেল ব্রাহ্মণবাড়িয়া প্রধান ডাকঘরে এসে পাওয়া গেছে ১৯.৭০ কেজি। পার্সেলের ওজন ১০.২০ কেজি কম পাওয়ায় আপত্তি জানাতে গিয়ে পোস্টমাস্টারের দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রাপক মো. আতিকুর রহমান। এ ঘটনায় তিনি লিখিত অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন। অভিযোগকারী মো. আতিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম পাইকপাড়ার বাসিন্দা। অভিযোগ থেকে জানা যায়, সৌদি আরব থেকে আতিকুর রহমানের নামে খেজুর, লোশন, ক্রিম, সাবান, চকলেট ও জুতাভর্তি একটি কার্টন পার্সেল করে পাঠানো হয়। গত ৪ অক্টোবর পার্সেলটি গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়াRead More


বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আসামিসহ আহত ৫

বিজয়নগরে দুই আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতরা হলেন, কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানচালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এছাড়াও দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে,Read More


ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে নদীপথ বন্ধ: নবীনগরে প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শতাব্দী প্রাচীন কুমার পল্লী হিসেবে পরিচিত ভোলাচং কুমারপাড়া। ঐতিহ্যবাহী এই কুমার পল্লীর নদীপথে যাতায়াতে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার প্রভাবশালী মহলের ড্রেজারের পাইপ ও একটি পরিত্যক্ত অস্থায়ী সেতু। ফলে নদীপথে নৌকায় করে প্রতিমা ও হাঁড়িপাতিল নিতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাচং কুমারপাড়ার নদীপথ ব্যবহার করে প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ মাটির তৈরি প্রতিমা এবং মৃৎশিল্পের সামগ্রী নিতে আসেন। কিন্তু গত চার বছর আগে এখানকার মূল পাকাRead More


পূর্ব বিরোধে গভীর রাতে আশুগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে প্রায় দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে আক্কারRead More


This site is protected by wp-copyrightpro.com