Main Menu

admin

 

কেন কেউ পাস করল না নবীনগরের দুই কলেজে, সামনে এলো যেসব কারণ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্যের তালিকায় থাকা প্রতিষ্ঠান দুটি হলো জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক সংকটসহ নানা সমস্যাকে এ ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বোর্ডের গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। অথচ প্রতিষ্ঠান দুটি থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুজন এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্টRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ। গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি আলামিন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়েল (২৮) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে। পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, অস্ত্র আইনে একটি এবং মারামারির একটি মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তাঁর দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার থেকে খাদ্য ব্যবসার নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা আরও সুসংহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। নিরাপদ খাদ্য (নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধিমালা, ২০২৬ অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্থায়ী অবকাঠামো ও ট্রেড লাইসেন্স রয়েছে—এমন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীরা নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে জমা দিতে পারবেন। চাইলে ডাকযোগেও আবেদন পাঠানো যাবে। প্রাথমিক পর্যায়ে যেসব প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় আসবে, সেগুলোরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৬৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ জন

২০২৬ সালের আলিম পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৯ শতাংশ। এ বছর জেলার ৯টি উপজেলার মোট ৮৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩০৮ জন। উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে আশুগঞ্জ উপজেলা। এ উপজেলায় ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নবীনগর উপজেলায়। সেখানে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন। পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ উপজেলায়ও জিপিএ-৫ পেয়েছেন ৪Read More


এইচএসসিতে পাসের হারে এগিয়ে সদর, পিছিয়ে কসবা; জিপিএ-৫ প্রাপ্তিতেও শীর্ষে সদর

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে কসবা উপজেলা। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও শীর্ষে রয়েছে সদর উপজেলা। এ বছর জেলায় ১১ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৯১ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭৩ জন। সামগ্রিক পাসের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। প্রকাশিত উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেRead More


এইচএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৪৬.৯৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। মোট ১১ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৯১ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭৩ জন। উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। এ উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৫৬ জন। পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। অন্যদিকে, সবচেয়ে খারাপ ফল করেছে কসবা উপজেলা। এ উপজেলায় ২ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যেRead More


আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া গোষ্ঠী ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ হয়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যায়, আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চার বন্ধু। গত বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার উভয়ের গোষ্ঠীরRead More


নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর, এখনো শেষ হয়নি বিচার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলার ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বহু বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয়। এক দশক পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট সব মামলার বিচার শেষ হয়নি। ফলে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নাসিরনগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। একপর্যায়ে হিন্দু সম্প্রদায়েরRead More


নবীনগরে হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধের অভিযোগ, ৩-৪ দিনের মধ্যে আবাদ না হলে শেষ কৃষকদের স্বপ্ন

মাঠজুড়ে ফসল ফলানোর স্বপ্ন। কেউ আলু, কেউ শসা, বেগুন, সরিষা কিংবা মরিচ চাষের প্রস্তুতি নিয়েছেন। জমি তৈরি, বীজ সংগ্রহ আর পরিবারের খরচের হিসাব—সবকিছুই নির্ভর করছে সময়মতো চাষাবাদ শুরু করার ওপর। কিন্তু সেই জমিতেই এখন লাঙল চালাতে পারছেন না কৃষকেরা। তাঁদের অভিযোগ, পুলিশের বাধায় বন্ধ রয়েছে প্রায় এক হাজার বিঘা জমির চাষাবাদ। সময়মতো আবাদ করতে না পারলে এক মৌসুমের স্বপ্নই শুধু নয়, পরিবারের সারা বছরের জীবিকাও হুমকির মুখে পড়বে। এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রামের নতুন পাড়ার। জমিতে চাষাবাদের সুযোগ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মানববন্ধনRead More


This site is protected by wp-copyrightpro.com