admin
T10 টুর্নামেন্টে সিরাজগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া
সিরাজগঞ্জে অনুষ্ঠিত T10 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সিজন-১-এর চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল। রবিবার সিরাজগঞ্জ সদরের একডালা পুনর্বাসন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইউনাইটেড সিরাজগঞ্জকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। সারা বাংলাদেশ থেকে বাছাই করা ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় ব্রাহ্মণবাড়িয়া ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে দলের হয়ে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখান ডিজে রনি। পুরো টুর্নামেন্টেও তিনি ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। এছাড়া আজিজুল হক সজল, প্রান্ত, সাজিদুল, কিং শুক্কুরসহ দলের অন্যান্য খেলোয়াড়রাও টুর্নামেন্টজুড়ে গুরুত্বপূর্ণRead More
গত ১৫ বছর ফ্যাসিস্টরা সংবাদপত্রের গলাটিপে ধরেছিল: জোনায়েদ সাকি
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘গত ১৫ বছর ফ্যাসিস্টরা সংবাদপত্রের গলাটিপে ধরেছিল। তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সব রকমের চেষ্টা ও ফন্দিফিকির করেছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা মন খুলে লিখতে পারছেন।’ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, ‘বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছিল। শুধু তাই নয়, এই সময়ে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ৪৪ ধাপ পিছিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করতে আইনি,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ চলাকালে দুই পক্ষের মারামারি, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ চলাকালে দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের মেড্ডা শ্মশানঘাটের বিপরীতে ইটাখলা এলাকায় নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখতে আসা দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে একজন আহত হন। পরে রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক দল এবং নৌকায় থাকা ‘ঢেউ’ ও ‘নোঙর’ সংগঠনের সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় নৌকাবাইচ চলাকালীন কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় আখাউড়া উপজেলা মিলনায়তনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। তবে আখাউড়ার শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করার সুযোগ রয়েছে। জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন তিনি। শিক্ষাব্যবস্থার অতীত পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আগে পরীক্ষায়Read More
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, দুই লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিং করে পুকুর থেকে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করার পাশাপাশি প্রায় এক হাজার ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে দুইজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ, ধর্মপুর ও মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মনকশাইর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন পুকুর থেকে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের অপরাধে মাসুদ (৩৫) ও তালেমান (২৩) নামে দুইজনকেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নবযাত্রা বন্ধু পরিষদের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গণেশ পূজা উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। শহরের হালদারপাড়ায় শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ পূজার আয়োজন করেছে নবযাত্রা বন্ধু পরিষদ। আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ২৮ শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে শ্রীশ্রী গণেশ পূজারম্ভের মধ্য দিয়ে। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি প্রদান। এরপর দুপুর ১২টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬:৩০মিনিটে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।পরিবেশনায় থাকবে আনন্দ সংঘ। রাত ৮ টা ৩০ মিনিটে সন্ধ্যা আরতি।রাত ৯ টায় নৃত্যাঅনুষ্ঠান এবং রাত ৯টাRead More
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট ইস্যুতে সমঝোতা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দক্ষিণ ক্যাম্পাসে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তপক্ষের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সমঝোতা হয়। বৈঠকে কওমী ছাত্র ঐক্য পরিষদের আব্দুল খালেকের নেতৃত্বে ৭-৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, নবীনবরণ ও আলোচনা সভা কলেজের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। নবীনবরণ ওRead More
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন। আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহানRead More
নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৭ নম্বর নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শনিবার নবীনগর বাজার এলাকা থেকে সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৪ সালের ৬ ডিসেম্বর নবীনগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি। গ্রেপ্তার সোহেল মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্বRead More
নবীনবরণে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা জানাল ব্রাহ্মণবাড়িয়া কলেজ কর্তৃপক্ষ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে ১৪ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানকে ‘কনসার্ট’ বলা নিয়ে আপত্তি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান জানিয়েছেন, নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের কোনো ঘোষণা দেওয়া হয়নি; সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সম্প্রতি নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট স্থগিতের দাবিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া স্মারকলিপি দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান বলেন, গানবাজনা ও নাচানাচি থাকলে তাদের আপত্তি রয়েছে। তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কলেজে গানবাজনা ও নাচানাচি চান না। এর আগে কলেজে কনসার্টকে কেন্দ্র করে এক তরুণী ইভ টিজিংয়েরRead More



















