Main Menu

Wednesday, July 29th, 2026

 

লাইসেন্সের মেয়াদ শেষ, নিবন্ধনহীন নার্সে সেবা; ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যমুনা ডায়াগনস্টিক ও হাসপাতাল এবং আল খিদমা হাসপাতাল-এ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এ অভিযানে দেখা যায়, হাসপাতাল দুটিতে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন (রেজিস্ট্রেশন) ছাড়া নার্স দিয়ে রোগীদের সেবা প্রদান করা হচ্ছিল। এছাড়া উভয় হাসপাতালই মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে পরিচালিত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী। অভিযানকালে আরও দেখা যায়, আল খিদমা হাসপাতাল-এ চিকিৎসা বর্জ্য (মেডিকেল ওয়েস্ট) ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়মRead More


সুজিতে ছত্রাক, পাউরুটিতে ময়লা; আজওয়া বেকারিকে সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

কাঁচামাল হিসেবে সংরক্ষিত সুজিতে ছত্রাক এবং উৎপাদিত পাউরুটি ও বানে ময়লা-মল-আবর্জনা সদৃশ উপাদান পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আজওয়া ফুড প্রোডাক্ট (বেকারি)কে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ২৭ জুলাই ২০২৬ তারিখে উৎপাদিত পাউরুটি ও বান গ্রহণ না করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২৭ জুলাই এক ভোক্তা অভিযোগ করেন যে, আজওয়া ফুড প্রোডাক্ট থেকে কেনা একটি পাউরুটিতে ময়লা-মল সদৃশ উপাদান পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুলাই) সদর উপজেলার কাউতলী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির আউটলেট পরিদর্শন করা হয়। পরিদর্শনেRead More


বাঞ্ছারামপুরে গৃহবধূ হত্যা: নাতি-নাতবউ গ্রেপ্তার:: উদ্ধার লুণ্ঠিত স্বর্ণালংকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকায় গৃহবধূ এরফানুর নেছা (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের নাতি মো. রাফি আহাম্মেদ (২৫) ও তার স্ত্রী মুনিয়া আফরিন ওরফে শাহানাজ বেগম (১৫)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি উত্তরপাড়ায় নিজ বাড়ির দ্বিতীয়Read More


আখাউড়ায় পৃথক ঘটনায় গৃহবধূর মৃত্যু, বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূর মৃত্যু এবং এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ। পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের পশ্চিমপাড়া ভোলাপুকুর এলাকায় রিয়া মনি (১৯) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রিয়া মনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামেরRead More


টিনের চালে গাঁজা চাষ, ব্রাহ্মণবাড়িয়ার যুবক ধরা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শাজিনগর এলাকায় বসতঘরের টিনের চালের ওপর গোপনে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমান হোসেন (৪৪) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে,Read More


বাঞ্ছারামপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত করছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার ঝু×লন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া (মৌলভী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন ওই এলাকার মৃত শিরু মিয়ার স্ত্রী। পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আফিয়া খাতুন দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে বসতঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, প্রাথমিকভাবে পাওয়াRead More


আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে অভিযান, ড্রেজারের এক হাজার ফুট পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভরাটকাজে ব্যবহৃত ড্রেজারের প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলার ধরখার ইউনিয়নের মোগড়া সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, ড্রেজারের মাধ্যমে একটি নিচু জলাশয় অবৈধভাবে ভরাটের চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযানকালে জলাশয় ভরাটে ব্যবহৃত আনুমানিক এক হাজার ফুট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি। উপজেলাRead More


নাসিরনগরে নিষিদ্ধ রিং জাল জব্দ, একজনকে ৭ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি গোডাউন থেকে বিপুল পরিমান রিং জাল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে জাল পাতানো অবস্থায় একজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার বিকালে উপজেলার টেকানগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম কায়সার। উক্ত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের টেকানগরে আদেল চৌধুরী নামের এক ব্যক্তির গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধRead More


বাঞ্ছারামপুরে পরিত্যক্ত অবস্থায় আমেরিকান পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় একটি বালুর ঢিবির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বালুর ঢিবির পাশের একটি গর্তে থাকা নীল রঙের একটি শপিং ব্যাগ তল্লাশি করে খাকি কাপড়ে মোড়ানো অবস্থায় **’Made in USA’** লেখা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র‌্যাবRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে: এমপি শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সুযোগ রয়েছে। এই কলেজেই যদি অনার্সের সাবজেক্টগুলো বাড়ানো যায় ও মাস্টার্সের ব্যবস্থা করা যায়, তাহলে জেলার মেয়েদের জন্য উচ্চশিক্ষার একটি বিরাট সুযোগ সৃষ্টি হবে। মঙ্গলবার সকালে কলেজটির নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলামRead More


This site is protected by wp-copyrightpro.com