Main Menu

আখাউড়ায় অবৈধ জলাশয় ভরাটে অভিযান, ড্রেজারের এক হাজার ফুট পাইপ ধ্বংস

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভরাটকাজে ব্যবহৃত ড্রেজারের প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার ধরখার ইউনিয়নের মোগড়া সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ড্রেজারের মাধ্যমে একটি নিচু জলাশয় অবৈধভাবে ভরাটের চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
অভিযানকালে জলাশয় ভরাটে ব্যবহৃত আনুমানিক এক হাজার ফুট ড্রেজার পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে জরিমানা বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জলাধার সংরক্ষণে অবৈধভাবে জলাশয় ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares