Main Menu

বাঞ্ছারামপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত করছে পুলিশ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আফিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার ঝু×লন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া (মৌলভী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন ওই এলাকার মৃত শিরু মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আফিয়া খাতুন দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তাকে বসতঘরের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তসহ
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares