admin
গ্রামীণ উন্নয়নে সমন্বয়ের আহ্বান, সরাইলে জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় তিনি গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। শনিবার দুপুরে সরাইল সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ স্থানীয় মানুষের সমস্যা ও চাহিদা সবচেয়ে কাছ থেকে উপলব্ধি করে, আর জেলা পরিষদ বৃহত্তর পরিসরে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখে। তাই টেকসই উন্নয়নের জন্য দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।Read More
কসবার সালদা-বাখরাবাদ গ্যাস লাইনে ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা, ছিদ্র হতেই বিকট শব্দে আতঙ্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী বায়েক ইউনিয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা করা হয়েছে। তবে লাইনে থাকা অতিরিক্ত চাপের কারণে গ্যাস বের হওয়ার পর চোরাই চক্রের সদস্যরা সংযোগ নেওয়ার চেষ্টা ব্যর্থ করে পালিয়ে যায়। বুধবার রাতে বায়েক ইউনিয়নের ধোপাখলা, সাগরতলা ও নোয়াপাড়া এলাকার নির্জন সড়কের পাশে সালদা-বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপের সঞ্চালন লাইনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, প্রায় ৬০০ পিএসআই চাপের ওই লাইনে ছিদ্র করে দুটি অফটেক বা সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যে একটি স্থানে পাইপে ছিদ্রRead More
আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট
আমন মৌসুম সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট। জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যাপারীরা বিভিন্ন জাতের ধানের চারা নিয়ে আসছেন নন্দনপুরের এ হাটে। জেলার চাহিদা মিটিয়ে এসব চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়ও। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদর উপজেলার নন্দনপুরে মাসব্যাপী বসেছে জেলার অন্যতম বড় ধানের চারার হাট। সদর উপজেলার প্রায় ৫০০ কৃষক চারা উৎপাদনের সঙ্গে জড়িত। নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত চারা তারা এ হাটে বিক্রি করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ছাড়াও নিম্নাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা হাট থেকে প্রয়োজনীয় চারা সংগ্রহ করছেন। খাসা, নাজিরশাইল, বিনা-৭, বিআর-২২, বিআর-২৩,Read More
নাসিরনগরে জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকার ক্ষতির অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক মৎস্যজীবী সমিতি নেতার জালের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে গত ১ অক্টোবর গভীর রাতে ঘটে। ভুক্তভোগী বিনোদ দাস (৪৭) খাগালিয়া পূর্ব মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং চিরদিয়া মগলাই ও চিকনদিয়া মেঘনা নদীর কুল জলমহালের ইজারাদার। ভুক্তভোগীর দাবি, চলতি বছর তিনি প্রায় ৭ লাখ টাকার নতুন জাল ক্রয় করেন। নতুন ও পুরোনো মিলিয়েRead More
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করছে: মাওলানা জুনায়েদ আল হাবিব
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকির’ অভিযোগ তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও দলটির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। একই সঙ্গে দলের আরেকটি অংশ দায়িত্ব পালনে আন্তরিক ছিল না বলেও অভিযোগ করেন তিনি। মাওলানা জুনায়েদ আল হাবিবের ভাষ্য, ওই আসনের আওয়ামী লীগ-ঘরানার উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন আশ্বাস দিয়ে নিজের পক্ষে নিয়েছিলেন রুমিন ফারহানা। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনRead More
আখাউড়ায় রেলসেতুর নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাস লাইনের খড়মপুর এলাকায় একটি রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আখাউড়া থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে মানিব্যাগ, কিছু টাকা, একটি স্মার্টফোন এবং একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র ওয়েল্ডিং সেকশনের কর্মী হিসেবে ‘মো. মিজান’ নাম উল্লেখ রয়েছে। পরিচয়পত্রের ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের সাদৃশ্যও পাওয়া গেছে। খবর পেয়ে আখাউড়াRead More
নাসিরনগরে যুবক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন, শনাক্ত দুই ঘাতক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাশবনের ভেতর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া যুবক আরজান মিয়া ওরফে আবদুল্লা (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার পর লুট হওয়া একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার এবং মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত দুই মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পিবিআই সূত্র জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে নাসিরনগর সদর ইউনিয়নের সরকারি কলেজের সামনে একটি কাশবন থেকে আরজানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের দুই হাত, দুই পা ও মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল এবং হাঁটুর ওপরRead More
নাসিরনগরে কিশোরীকে নির্যাতনের অভিযোগ, খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কিশোরীকে বাড়িতে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করা, শারীরিক নির্যাতন এবং গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ৫০ হাজার টাকার বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীর মা সিলেটের শায়েস্তাগঞ্জে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাবা দিনমজুর। পারিবারিক অভাব-অনটনের কারণে প্রায় এক বছর আগে তাকে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাকে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করার চেষ্টা করা হয়। এতেRead More
ফটিকছড়িতে দুই মন্দিরে চুরি, ব্রাহ্মণবাড়িয়ার রুহুল আমিনসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার রুহুল আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামাল ও প্রণামীর বাক্সের ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দাউদকান্দির মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মো. সাহাব উদ্দিন (৪১) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের রুহুল আমিন (২৯)। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বরRead More
আশুগঞ্জে গাঁজা ও ফেয়ারডিল সিরাপসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ও দুপুরে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সকাল ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে একই এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িটি তল্লাশি করে ৯৬ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার এবং একRead More



















