Main Menu

Tuesday, November 10th, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক ভবনের ছয়তলায় মাদকের আস্তানায় অভিযান, ইয়াবাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। সোমবার (৯ নভেম্বর) শহরের কলেজপাড়া চতুরা শরীফ এলাকার প্রবাসী মোকলেছ মিয়ার মালিকানাধীন একটি ছয়তলা ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কলেজপাড়া তুলাগাছতলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাইম ইসলাম (১৮) ও নাসির মিয়ার ছেলে মোক্তার মিয়া (২৮)। ব্রাহ্মণবাড়িয়া ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভবনের ছয়তলার একটি কক্ষে দুজনকে মাদক সেবনরত অবস্থায়Read More


কসবায় মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বক্তব্য দিতে অপারগ ওসি

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত আল রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী কুটি চৌমুহনী এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এRead More


কসবায় ছাত্রদলের ১৯ ইউনিটের কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের ১৯টি ইউনিটের কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার পর সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। পরে বিজ্ঞপ্তিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক শিমুল মিয়া। অন্যদিকে, পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েলRead More


অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে প্রতারণা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ । ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের মো. কালা মিয়ার ছেলে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ ও চুন্টা ইউনিয়নে ইমাম হোসেন এর ছেলে মো. জাহাঙ্গীর আলম এর মাঝে। সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে তিন টায় সরাইল সমাজ উন্নয়ন কেন্দ্র ( সুক) এর হলরুমে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ বলেন, কাতারে আমার সঙ্গে জাহাঙ্গীর আলমRead More


ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ভাষা আন্দোলনের পথিকৃৎ ও বীর শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক শাহজাহান সোহেল, বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন এবং ইউনেস্কোRead More


আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কু-পিয়ে হ-ত্যা: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) কু-পিয়ে হ-ত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এবং র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিব নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি আশুলিয়ায় রোকসানা বেগম হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়া থানার কলতাসুতি মরিচকাটাRead More


১৫-১৬ জনের সংঘবদ্ধ দলের উপস্থিতির তথ্য পেয়ে পুলিশের অভিযান

আখাউড়ায় ভোররাতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার একটি আবাসিক এলাকায় ভোররাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি চাইনিজ কুড়াল ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে পৌরসভার রাধানগর কলেজপাড়া এলাকায় রাধানগর মহাশ্মশানের উত্তর পাশে রাসেল মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া পৌরসভার রাধানগর কলেজপাড়া এলাকার আবুল কালাম হাজারীর ছেলে তোফাত হাজারী তোফা (২২), নারায়ণপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে সজিব মিয়া (২৪)Read More


সরাইলে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারসহ ট্রলারডুবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ৬৭০ বস্তা সারবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারে টিএসপি, ডিএপি ও এমওপি সার ছিল। এসব সার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় সার ডিলার ও নৌকার মালিকপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার বিএডিসির সার ডিলার মেসার্স মাসুম ভূইয়া ট্রেডার্স চলতি নভেম্বর মাসে ৯৫০ বস্তা সরকারি সার বরাদ্দ পায়। এরRead More


This site is protected by wp-copyrightpro.com