ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
[Web-Dorado_Zoom]
ভাষা আন্দোলনের পথিকৃৎ ও বীর শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা
কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক শাহজাহান সোহেল, বাংলাদেশ জাসদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন এবং ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আমির ফারুক।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বীর শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়ি দেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই বাড়ি রক্ষা করা অত্যন্ত জরুরি। বাড়িটি দখলচেষ্টার অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা অবিলম্বে এর সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তাঁর বাড়ি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।
(Next News) অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত »



















