admin
নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিতাস-বুড়ী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানঘাটে পূজায় বাধা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা থেকে গভীর রাত পর্যন্ত শ্মশান এলাকায় কিছু যুবকের আনাগোনা থাকে। সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটে। শ্মশানে পূজা দিতে গেলে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করলে গালাগালি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে শ্মশানের ভেতর থেকে আনুমানিক ২০ থেকে ৩০Read More
কৃষককে যত সুবিধা দেওয়া যাবে, ততই আমাদের মঙ্গল : মুশফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, কৃষকরা দেশের মানুষের খাদ্যের জোগান দিয়ে বাঁচিয়ে রাখছেন। তাই কৃষকদের যত বেশি সুবিধা দেওয়া যাবে, দেশের জন্য ততই মঙ্গল হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীতে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। বর্তমানে জনসংখ্যা বেড়ে প্রায় ২০ কোটিতে দাঁড়িয়েছে। এত বিপুল মানুষের খাদ্যের চাহিদা পূরণে কৃষকদের অবদানRead More
বিজয়নগরে সংঘর্ষ থামলেও থামেনি আতঙ্ক, ঘরবাড়ি ছাড়ছেন মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনেকে ঘরের আসবাবপত্র, ফ্রিজ, এসি, গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে এলাকা ছাড়ছেন। সংঘর্ষে গুরুতর আহত দুই ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন থাকায় এবং তাদের একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর উপজেলার ইছাপুরা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের পর বুধবার বিকেল থেকে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে যেতে শুরু করে। ভ্যান, অটোরিকশা ও ট্রাকে করে ঘরের আসবাবপত্র, ফ্রিজ,Read More
‘ধৈর্যের সীমা পেরোলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’— রুমিন ফারহানাকে নিয়ে নাদিয়া পাঠান
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং ধৈর্যের সীমা অতিক্রম হলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর গ্রামে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাদিয়া পাঠান বলেন, রুমিন ফারহানার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের সহ্যসীমা পার হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্যেরও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যা কাম্য নয়। তিনি দাবি করেন, বিএনপি রুমিন ফারহানাকে রাজনৈতিক পরিচিতি অর্জনের সুযোগ করেRead More
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কালু উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম নিজের অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশার সামনের কাচ ভেঙে একটি অংশ তার গলায় ঢুকে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারRead More
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ : ব্রাহ্মণবাড়িয়ায় চ্যাম্পিয়ন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান সানিয়া। বৃহস্পতিবার শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। যুক্তি ও পাল্টা যুক্তির মধ্য দিয়ে প্রাণবন্ত পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,Read More
৯ দিন পর হাইকোর্টের আদেশে খুলল ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়াম মার্কেটের ৩৭ দোকান
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান হাইকোর্টের স্থগিতাদেশের পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। টানা নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে দোকানগুলোর তালা খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা। জানা যায়, গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দোকান বন্ধের আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এ ঘটনার প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দোকান মালিকরা হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৯ সেপ্টেম্বর আদালত ২৪ আগস্ট জারি করা মাসিক ভাড়াRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকার জায়গা উদ্ধারে অভিযান শুরু
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম মোদকবাড়ির মোড়ে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ প্রশাসন। বুধবার সকালে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে জায়গাটির সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু করেন। জানা গেছে, মোদকবাড়ির মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ২ দশমিক ২০ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে বসবাস এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক কাজী সানাউলRead More
নবীনগরে বইপড়া প্রতিযোগিতা, অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘বই পড়ি, দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া কর্মসূচির উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ৩৫৩ শিক্ষার্থী অংশ নেয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিল উপজেলা প্রশাসন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। এর আগে গত ১ সেপ্টেম্বর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উত্তীর্ণRead More
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, বাড়ছে আমদানি নির্ভরতা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানায় ১৯ মাস ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সংকটের কারণে ২০২৫ সালের ১ মার্চ থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে বলে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটিকে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। আশুগঞ্জ সার কারখানাটির দৈনিক অন্তত ১ হাজার ১৫০ টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় দেশে সারের চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান কমিটির দ্বিতীয় বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনার সময় সার উৎপাদন, মজুত ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে দেশেRead More



















