Sunday, November 8th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার
আখাউড়া উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন নামে আলাদা একটি ইউনিয়ন গঠন এবং বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা নামক স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করার পর ৭২ ঘণ্টার আল্টিমেটার দিয়ে অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। রোববার(৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ জনতা রেললাইনে স্লিপার ফেলে আটকে রাখে। সড়কে টায়ারে ফেলে আগুন দেয়। এতে বেলা ১১টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কপথে যানবাহনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকার মৃত গণি মিয়ার ছেলে শাহীন হাজারী (৪৭)। তিনি রামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন হলেন নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া (তেলিপাড়া, পীরবাড়ি) এলাকার মো. এলেম খাঁর ছেলে মারুফ হাসান পাভেল (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর নাটাই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক। পুলিশ সূত্রে জানাRead More
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ৮ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীকে আহ্বায়ক এবং শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এর আগে সভার দ্বিতীয় অধিবেশনে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিরRead More
বিজয়নগরে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছু-রিকাঘা-ত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোর সন্দেহে আলী হোসেন নামে এক ব্যক্তিকে ছু-রিকাঘা-তে আহত করার অভিযোগ উঠেছে নাজমুল ইসলাম জনি (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে। আহত আলী হোসেন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে আলী হোসেনকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই মিজানুর রহমান তাঁকে নিজের বাড়িতে নিয়ে খাবার দেন। পরে একই রাতে গ্রামের আলমগীর মিয়ার ছেলে নাজমুল ইসলাম জনি ধা-রা-লো অ-স্ত্র দিয়ে তাঁর পিঠ ও হাতে আঘা-ত করেনRead More
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, মিলছে না পরিচয়
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার পর থেকে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ভাদুঘর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে নিহতের স্বজনদের খুঁজে পেতে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রেললাইনের ভাদুঘর রেলওয়ে ব্রিজ নম্বর-১০ সংলগ্ন ২১৩/৯ কিলোমিটার পিলারের কাছে ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়।Read More
নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গ্রামের মাঠে কাজ করার সময় এক কৃষক ডোবার পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়দের মাধ্যমে খবর দেওয়া হয় নাসিরনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচনশীল অবস্থায় ছিল। পরেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিমিতে ৯ মাসে ৭৬ প্রাণহানি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, পর্যাপ্ত রোড সাইন না থাকা, যত্রতত্র ওভারটেকিং এবং অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা। গত ৯ মাসে মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। অথচ মহাসড়কের এ অংশে যানবাহনের অতিরিক্ত ওজন পরিমাপের জন্য কোনো সচল ওয়েট স্কেল নেই। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কটিতে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে। অনেক চালক নিয়ম না মেনে যত্রতত্র ওভারটেক করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় রোড সাইন না থাকায় চালকেরা সামনে ঝুঁকিপূর্ণRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম পিপিএম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদRead More
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির র্যালি ও আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।Read More
কসবায় বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষে প্রকাশ্যে অ*স্ত্রের মহড়া, অ*স্ত্রধারীর ছবি ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সং*ঘ-র্ষের সময় প্রকাশ্যে আ*গ্নেয়া*স্ত্রের মহড়া দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী মোড় ও পুরাতন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধা ও য়া-পাল্টা ধা ও য়া, ইটপাটকেল নি ক্ষেপ ও কক টেল বি স্ফো র ণের ঘটনা ঘটে। সং ঘ র্ষের সময় কালো হেলমেট পরা এক ব্যক্তিকে হাতে আ গ্নে য়া স্ত্র নিয়ে প্রতিপক্ষের দিকে তাক করতে দেখা যায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আ হতRead More



















