admin
আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কমছে, বছরে সাশ্রয় ৩০ কোটি টাকা
সরকারি নিয়ন্ত্রণাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) মালিকানাধীন ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের ট্যারিফ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রিটার্ন অন ইকুইটি (আরওই) কমানোর সিদ্ধান্তের ভিত্তিতে ট্যারিফ পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে প্রতি বছর সরকারের প্রায় ৩০ কোটি ৯ লাখ টাকা সাশ্রয় হবে। চুক্তির অবশিষ্ট প্রায় ১৪ বছর চার মাস মেয়াদে মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ৪৩১ কোটি ৭৯ লাখ টাকা। প্রস্তাবিত নতুন ট্যারিফ ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ট্যারিফ সংশোধনের বিষয়ে একটি বিস্তারিত সারসংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর মেম্বার গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম (৬৪) সদর উপজেলার চান্দি গ্রামের বাসিন্দা। তিনি বাসুদেব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেRead More
৩৭ বছর ধরে বন্ধ থাকা বাঞ্ছারামপুর তাঁতকেন্দ্র চালুর উদ্যোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রায় ৩৭ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশ তাঁত বোর্ডের আওতাধীন সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার (এসএফসি) ও বেসিক সেন্টার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি কেন্দ্র দুটি সরেজমিনে ঘুরে দেখেন এবং অবকাঠামোগত অবস্থা, সরকারি জমির বর্তমান পরিস্থিতি ও স্থানীয় তাঁতশিল্পের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কেন্দ্রগুলো কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে পরিকল্পনাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকার জায়গা উদ্ধারে অভিযান শুরু
ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্যস্ততম মোদকবাড়ির মোড়ে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের কোটি টাকা মূল্যের সরকারি জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ প্রশাসন। বুধবার সকালে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে গিয়ে জায়গাটির সীমানা নির্ধারণ কার্যক্রম শুরু করেন। জানা গেছে, মোদকবাড়ির মোড় এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ২ দশমিক ২০ শতক জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। সেখানে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে বসবাস এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পরিষদের প্রধান হিসাবরক্ষক কাজী সানাউলRead More
নাসিরনগরে কোকো স্মৃতি ফুটবলের ফাইনাল উদ্বোধন, আধুনিক স্টেডিয়ামের ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই উপচে পড়া ভিড়ই প্রমাণ করে খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর। আমাদের সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার প্রসারের মাধ্যমে আমরা রাষ্ট্রের গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে চাই।’ নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নাসিরনগরে একটিRead More
আওয়ামী দোসরদের সাথে এক হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছে জামায়াত … নাসিরনগরে ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দায়িত্বভার গ্রহনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান । আজ যখন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ধাবিত হচ্ছি তখন বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও বাইরে তাদের ভিন্ন রূপ দেখা যায়। মূলত মহান মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকায় যে চরিত্র ছিল সংসদের বাইরে এসে তারা তা ফুঁটিয়ে তুলে। তারা মুখে বলে এক অন্তরে আরেক। তিনি আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানেRead More
নবীনগর আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন আদালতের বিচারিক কার্যক্রম, অবকাঠামো ও আইনজীবীদের বিভিন্ন সমস্যা পরিদর্শন করেন। এ সময় তারা বিচারপ্রার্থীদের সঙ্গেও কথা বলেন। মঙ্গলবার সকালে বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল ইসলাম চৌধুরীসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশ লাইন্স থেকে আসা পুলিশের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার দেয়। আদালত পরিদর্শনের সময়Read More
সরাইলে লাঠির ঝনঝন শব্দে ফিরল গ্রামবাংলার হারানো ঐতিহ্য
মোহাম্মদ মাসুদ : বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নোয়াগাঁও পূর্বপাড়ার মাঠজুড়ে তখন মানুষের ঢল। চারপাশে উৎসুক চোখ, শিশুদের কৌতূহল আর নারী-পুরুষের সরব উপস্থিতি। হঠাৎ করেই বদলে গেল পরিবেশ—শুরু হলো লাঠির ঝনঝন শব্দ। একের পর এক কসরত, আক্রমণ-পাল্টা আক্রমণের কৌশল আর খেলোয়াড়দের শারীরিক নৈপুণ্যে জমে উঠল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের পূর্বপাড়ায় অনুষ্ঠিত এ লাঠিখেলা ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। হারিয়ে যেতে বসা এই লোকজ খেলাটি দেখতে আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ ছুটে আসেন। খেলার মাঠের চারপাশে দাঁড়িয়ে দর্শকেরা উপভোগ করেন খেলোয়াড়দের নানা কৌশলRead More
আশুগঞ্জে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চরচারতলা মধ্যপাড়া এলাকার মোতালেব হাজির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে দুটি বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুমেল মিয়া ও তার ভাই মোজাম্মেল জানান, আগুনে বসতঘরে থাকা নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রRead More
শিশু মাহিদা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহত শিশুটির মা মনিরা আক্তার, চাচা মো. সজিবসহ স্থানীয়রা। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহিদা ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তারRead More



















