Main Menu

Saturday, November 7th, 2026

 

কসবায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে কসবা পৌরশহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মো. হোসেন মিয়া (৪০), মো. জুয়েল মিয়া (৩০), রাব্বী মিয়া (২৫), রাশেদুল ইসলাম রাশেদ (২৫) এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহিদুল খাঁ (৩০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।Read More


তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। এতে দেশের গ্যাস উৎপাদন বাড়ার পাশাপাশি আগামী ১০ বছরে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পের আওতায় প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাসRead More


আশুগঞ্জে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চার দিন পর মারা গেলেন ইখতারা

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)।বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইখতারা আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াRead More


হাইওয়ে পুলিশের নতুন প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান

হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কৃতী সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশ সদর দপ্তর থেকে হাইওয়ে পুলিশে বদলি ও পদায়ন করা হয়। মো. সায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের সন্তান। তিনি সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমানের ছোট ভাই। তিনি বর্তমানে শহরের মধ্যপাড়া (বসাকপাড়া) এলাকার বাসিন্দা। এর আগে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে ডিআইজি পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। গত ২৩ আগস্ট ২০২৬ সালে সরকার তাঁকে গ্রেড-২Read More


ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতির ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

রাজধানী ঢাকায় বসবাসরত আখাউড়াবাসীদের সংগঠন ‘ঢাকাস্থ আখাউড়া উপজেলা সমিতি’র ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর সংগঠনটির নতুন এই কমিটি গঠন করা হয়। গত ৪ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশ্বব্যাংকের সাবেক কনসালট্যান্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা বেলায়েত উদ্দিন সরকার ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়Read More


৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রস্তুতিসভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামলের শহরের পুনিয়াউটস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্মRead More


ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ৫৬ কর্মচারীর বদলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত ৫৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন ৬ জন দপ্তরি, ২৬ জন অফিস সহায়ক ও ২৪ জন প্রসেস সার্ভার। সোমবার (২ নভেম্বর) জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে এ বদলির আদেশ জারি করা হয়। তাঁদের আগামী ৮ নভেম্বর পূর্বাহ্ণে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদলি হওয়া কর্মচারীদের মধ্যে কেউ কেউ একই কর্মস্থলে ৮ থেকে ৯ বছর ধরে কর্মরত ছিলেন। এমনকি কারও কারও একই কর্মস্থলে ১৫ থেকে ১৬ বছর থাকারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (০৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) অসীম কুমার দে এই রায় ঘোষণা করেন। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিনজন আসামীকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকী ৬ আসামীকে খালাস প্রদান করে আদালত। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া, তার ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় প্রদানের সময় আদালতে কামালRead More


পুলিশ ক্যাম্পে নিজ পি-স্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজ পি-স্তলের গু×লিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ সারকারখানা পুলিশ ফাঁড়িতে ঘটনাটি ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। নিহত জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর এলাকায়। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন জাহাঙ্গীর। ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরই গু×লির শব্দ শোনা যায়। পরে কক্ষে গিয়ে মেঝেতে তাকে র-ক্তা×ক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পাশে পড়ে ছিল তার ব্যবহৃত পি-স্তল। তবে,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ২

ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হওয়ার ঘটনায় এবার অটোরিকশাচালকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন যুথী আক্তার (২২) ও অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে দুর্ঘটনায় গুরুতর আহত যুথী আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নাল আবেদীনেরও মৃত্যু হয়। নিহত জয়নাল আবেদীন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে। অপর নিহত যুথী আক্তার সরাইল উপজেলারRead More


This site is protected by wp-copyrightpro.com