Saturday, November 7th, 2026
কসবায় দুই সিএনজির সংঘর্ষে বাবার মৃত্যু, বেঁচে গেল প্রতিবন্ধী ছেলে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নান্নু মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। দুর্ঘটনার সময় নান্নু মিয়ার সঙ্গে তাঁর ৯ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেও ছিল। তবে সে অক্ষত রয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বায়েক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নান্নু মিয়া কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মৃত মালু মিয়ার ছেলে। তিনি এলাকায় কাঁচামাল বিক্রি করতেন। নিহতের শ্যালকের ছেলে শাকিল জানান, নান্নু মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগRead More



















