Main Menu

তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। কূপ দুটি থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। এতে দেশের গ্যাস উৎপাদন বাড়ার পাশাপাশি আগামী ১০ বছরে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রকল্পের আওতায় প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হতে পারে। আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্প অনুযায়ী, কূপ দুটি থেকে দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হলে আগামী ১০ বছরে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এ ছাড়া কূপ দুটি থেকে ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকল্পের প্রকৌশলসংক্রান্ত কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণ তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে। এতে দেশি-বিদেশি পরামর্শকেরাও যুক্ত থাকবেন।
উল্লেখ্য, তিতাস গ্যাসক্ষেত্র দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র। নতুন দুটি কূপ খননের মাধ্যমে জাতীয় গ্যাস উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছে সরকার।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares