Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ২

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হওয়ার ঘটনায় এবার অটোরিকশাচালকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতরা হলেন যুথী আক্তার (২২) ও অটোরিকশাচালক জয়নাল আবেদীন (৪৫)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে দুর্ঘটনায় গুরুতর আহত যুথী আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক জয়নাল আবেদীনেরও মৃত্যু হয়।
নিহত জয়নাল আবেদীন বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের মুকসুদ আলীর ছেলে। অপর নিহত যুথী আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী ও দেড় বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় যুথীর স্বামী জাকির হোসেন ও তাঁদের দেড় বছর বয়সী শিশুসন্তান জায়ান আহমেদ আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ঘাটুরার দিকে যাচ্ছিল। পথে পীরবাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টিএ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares