Main Menu

admin

 

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিমের দায়িত্ব গ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিম। এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে জেলার তৎকালীন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়। মু. জালাল উদ্দিন ফাহিম এর আগে পুলিশ সদর দপ্তরে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিয়োগের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে নতুন নেতৃত্বের সূচনা হলো। এর আগে ২০২৫ সালের নভেম্বরেRead More


জন্মবার্ষিকীতে স্মরণ ভাষাসংগ্রামী আহমদ রফিক ::মো. ফজলুল কাদের চৌধুরী

ভাষা আন্দোলনের সাথে আহমদ রফিক নামটি ওতপ্রোতভাবে জড়িত। তিনি একাধারে ছিলেন ভাষাসংগ্রামী (তিনি নিজেকে একজন ‘ভাষাসৈনিক’ মনে করতেন না বরং ‘ভাষাসংগ্রামী’ হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন), রবীন্দ্রগবেষক, কবি, প্রাবন্ধিক, কলাম লেখক। সুদীর্ঘ সাত দশকের লেখালেখির জীবনে তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের উপরই রয়েছে তাঁর বিশটিরও অধিক গ্রন্থ। তিনি যে শুধু রবীন্দ্রনাথকে নিয়েই গবেষণা করেছিলেন তা নয়; নজরুল, বুদ্ধদেব বসু, শামসুর রাহমানসহ অনেককে নিয়েই লিখেছেন। প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রচর্চাকেন্দ্র ট্রাস্ট। কর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’(১৯৯৫); পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৯), অলক্তRead More


মালয়েশিয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন কসবার প্রবাসী হিরন

মালয়েশিয়ায় বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. হিরন মিয়া (৪০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরন মিয়া **ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের** মৃত সামছুল হকের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে একটি বাগানে কাজ করতেন তিনি। নিহতের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। বর্তমানে তার লাশ দেশে আনার জন্য সহকর্মীরাRead More


বাঞ্ছারামপুরে শিক্ষা অফিসে ফ্যান খুলে পড়ে কর্মকর্তা আহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা অফিসে সিলিং ফ্যান খুলে পড়ে খাদিজা আক্তার নামে এক সহকারী উপজেলা শিক্ষা অফিসার আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ একটি পুরোনো সিলিং ফ্যান খুলে তার মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে আহত খাদিজা আক্তারকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর উপজেলা শিক্ষা অফিসের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এ ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান,Read More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং দমনে জোরদার অভিযানের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া, কিশোর গ্যাং, চুরি ও যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। সভায় বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরূপা ভৌমিক, সাংবাদিক নিয়াজ মো.Read More


নবীনগরে আওয়ামী লীগ নেতা সত্য রঞ্জন গ্রেপ্তার

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজারে নিজের ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও ভোলাচং বাজারে অবস্থিত নিজের ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন সত্য রঞ্জন দাস। রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরীRead More


সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ ফের শুরু, স্বস্তি

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন করে নির্মাণকাজ শুরু হয়। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন নির্মাণের কাজ ২০২৩ সালে শুরু হয়। ভবনটির প্রথম তলার ছাদ পর্যন্ত আংশিক কাজ হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্টের পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তনের পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় দুই বছর কাজ বন্ধ থাকার পর নতুন করেRead More


নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, শিশু অসুস্থ, উচ্ছিষ্ট খেয়ে মুরগির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে আট বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে একই খাবারের উচ্ছিষ্ট খেয়ে কয়েকটি মুরগি মারা গেছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহনপুর গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মো. ছত্তর মিয়া (৪৪) রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। থানায় দেওয়া অভিযোগে ছত্তর মিয়া দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার বসতঘরে অনধিকার প্রবেশ করে রান্না করা খাবারে বিষ মিশিয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করে আসছেন। অভিযোগেRead More


আখাউড়ায় হকারমুক্ত ফুটপাত, কমছে যানজট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়ক বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের সমস্যা কমতে শুরু করেছে। সড়ক ও ফুটপাত দখল করে বসা হকার ও ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে অস্থায়ী বাজারে স্থান দেওয়ায় এমন পরিবর্তন দেখা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সড়ক বাজারে দীর্ঘদিন ধরেই যানজট ছিল নিত্যদিনের সমস্যা। বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়কের অংশ দখল করে দোকান বসানোর কারণে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে যেত। ব্যস্ত সময়ে যানজট আরও তীব্র আকার ধারণ করত। একই কারণে পথচারীদেরও অনেক সময় সড়কের ওপর দিয়ে চলাচল করতে হতো। সড়ক বাজারকেRead More


কসবায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

রুবেল আহমদে : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও আড়াইবাড়ী দরবার শরীফের গদিনশীন পীর মোহাম্মদ গোলাম খাবির সাঈদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. সফিকুল ইসলাম, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, ইসলামী ব্যাংকRead More


This site is protected by wp-copyrightpro.com