Tuesday, August 25th, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি
ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এতে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শী ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আজ বেলা ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টার থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। চক্রটির কয়েকজন সদস্যRead More
নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ও গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিল
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে দেখা যাওয়া ও কর্মসূচি পালনের ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ। এতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজRead More
যুবদল নেতা জুনাইদের ভয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবদল নেতার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ তুলে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন এক ব্যবসায়ী। ওই যুবদল নেতার ভয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পরিবারের নিরাপত্তা ও বাড়িতে ফিরে যাওয়ার নিশ্চয়তা দাবি করেন সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইচাড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. কামাল পারভেজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল পারভেজ বলেন, তিনি প্রায় ২৮ বছর ধরে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে ব্যবসা করে আসছেন। তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলে রিফাত পারভেজ শাওন পরিবারের অজান্তে পাকশিমুল ইউনিয়নের বড়ইচাড়াRead More
কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে কসবা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি করা হলে ১০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ১১টা ১০ মিনিটের দিকে বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায়Read More
প্রয়াস মাদক নিরাময়কেন্দ্রে রোগীর মৃত্যু: নির্বাহী পরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়া শহরের ‘প্রয়াস’ মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন মো. ফোরকান নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় কেন্দ্রটির নির্বাহী পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) নিহত ফোরকানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। মামলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফনান সুমী ঘটনায় আগে কোনো অপমৃত্যু মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে কি না, তা যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছেRead More
রাতের আঁধারে কলাবাগানের শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রাতের আঁধারে একটি কলাবাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কলাচাষি আক্তার মিয়া। এ ঘটনার পর থেকে তাঁর পরিবারে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে বাগানে গিয়ে কলাগাছগুলো কেটে মাটিতে পড়ে থাকতে দেখেন আক্তার মিয়া। ভুক্তভোগী আক্তার মিয়া জানান, প্রায় ২ কানি (৬৬ শতাংশ) জমি পত্তন নিয়ে কয়েক বছর আগে সেখানে কলাবাগান গড়ে তোলেন তিনি। বাগানে সাগর ও চাম্পা জাতের কলাগাছRead More



















