Main Menu

কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়িও আটক করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে কসবা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি করা হলে ১০ কেজি গাঁজাসহ আব্দুল মান্নান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাত ১১টা ১০ মিনিটের দিকে বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল মান্নানের বিরুদ্ধে এর আগে দুটি, শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার আব্দুল মান্নান নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদিপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি বর্তমানে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনি এলাকায় বসবাস করেন। শফিকুল ইসলাম কসবার হরিপুর এলাকার আলী আশরাফের ছেলে এবং সাইফুল ইসলাম একই উপজেলার খাদলা এলাকার কাদের মিয়ার ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares